ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খাবারের হাহাকার নেই, দাম একটু বেশি: কৃষিমন্ত্রী

    খাবারের হাহাকার নেই, দাম একটু বেশি: কৃষিমন্ত্রী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে খাবারের হাহাকার নেই, তবে দাম একটু বেশি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

    মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দক্ষিণ সুদানের কৃষি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ ডেং মালেকের সঙ্গে সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

    চালের দাম কমছে তবে এখনো দরিদ্র মানুষের নাগালের বাইরে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘ওএমএসে দেওয়া হচ্ছে, ১০ টাকা কেজি দরে গরিবদের দেওয়া হচ্ছে, খাবারের হাহাকার নেই। দাম একটু বেশি, সেটা ঠিক।’

    কী কারণে দাম বেশি- জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, ‘একটু আগে অর্থ সচিব এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কিছুটা মুদ্রাস্ফীতি, এই যে তেলের দাম আর আন্তর্জাতিক বাজারে দাম বেশি। একটার সঙ্গে আরেকটার লিংক আপ। সব জিনিসের দাম বাড়ার একটা ইমপ্যাক্ট আছে বলে আমার মনে হয়।’

    কৃষিমন্ত্রী আরও বলেন, ‘চালের দাম কমের দিকে, কিছুটা হলেও কমেছে। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের জন্য নানারকম উদ্যোগ নিয়েছি। তবে শাক-সবজির দাম এবার সেভাবে কমেনি, যেভাবে কমা উচিত ছিল বা এই সময়ে কমে অন্যান্য বছর। আপনারাও বের করেন, সবজির দাম কেন এ মুহূর্তে তুলনামূলকভাবে একটু বেশি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ