ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২০ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

    ২০ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    খুন করে পালিয়ে যান হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের আবদুল রশিদের ছেলে হাবিবুর রহমান (৪৫)। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

    ২০ বছর পালিয়ে থাকার পর অবশেষে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে হোমনা থানা পুলিশ।

    হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ২০০২ সালের একটি খুনের মামলায় ২০০৬ সালে হাবিবুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু তিনি পলাতক ছিলেন। পরে তিন মাস আগে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সারাদেশের বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করা হয় তাকে গ্রেফতারে। অবশেষে আমরা খবর পাই তিনি রেড রুফ হোটেলে আছেন। বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ তাকে কারাগারে পাঠানো হয়।  

    পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গ্রেফতার হাবিবুর রহমান ২০০২ সালে নিজ এলাকার শ্রমিক স্বপনকে খুন করে পালিয়ে যান। তিন মাস আগে হোমনা থানা পুলিশকে নির্দেশনা দেই সোর্স নিয়োগ করার। তিন মাসের প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ