ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

    দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার টেকনাফের হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ (এপিবিএন) এর সদস্যরা।

    ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ ব্লকের রোহিঙ্গা সন্ত্রাসী কামাল গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
    রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কামাল (২৫), শেড-৬৭৭/০১, ব্লক-এইচ, এমআরসি-৪৬০৪৩, নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প।
    গ্রেফতার রোহিঙ্গা সন্ত্রাসীর কাছ থেকে ২টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা একাধিক মামলার এজাহারভুক্ত আসামী এবং ক্যাম্প এলাকায় মাদক কারবারী, অপহরন ও চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ