ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে মোমেনকে ওয়াশিংটনে ব্লিনকেনের আমন্ত্রণ

     সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে মোমেনকে ওয়াশিংটনে ব্লিনকেনের আমন্ত্রণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ওয়াশিংটন ডি‌সি‌তে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

    ড. মোমেন বুধবার (৯ ফেব্রুয়ারি) এক‌টি গণমাধ্যম‌কে বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দফতর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এই আমন্ত্রণ জানিয়েছে। ব্লিংকেন গত ডিসেম্বরে এক ফোনালাপের সময় এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন।’

    মো‌মেন ব‌লেন, ‘তি‌নি সে সময় ব‌লে‌ছি‌লেন, এ বছরের বসন্তে ওয়াশিংটন ডিসিতে তিনি আমার সঙ্গে সরাসরি বৈঠকে মিলিত হতে চান।’

    ১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র স্বাধীন দেশ হি‌সে‌বে বাংলা‌দেশ‌কে স্বীকৃ‌তি দেয়।

    জানা যায়, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র দফতর যৌথভাবে দুই দে‌শের কূট‌নৈ‌তিক সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনটি উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। এতে ব্লিংকেনও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। 

    চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে ড. মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। এর আগে, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি এক ফোনালাপে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ