ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ

    প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। এছাড়া টেকনাফভিত্তিক ইয়াবার মূল কারবারি ও ঢাকার প্রধান ডিলারকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এছাড়া টেকনাফ ভিত্তিক ইয়াবা চালানের মূল কারবারি ও ঢাকার প্রধান ডিলারকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি একাধিক বাসা ভাড়া নিয়ে অভিনব কৌশলে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

    তিনি আরও জানান, এ বিষয়ে আজ তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ