ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অফিসেই থাকা-খাওয়া, অফিসেই ঘুম

    অফিসেই থাকা-খাওয়া, অফিসেই ঘুম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লালমনিরহাট রেলওয়ের জুনিয়র ট্রাফিক পরিদর্শক (জেটিআই) ছহির উদ্দিন অফিসকেই করেছেন ডাইনিং রুম, রান্না ঘর আর ঘুমানোর জন্য পেতেছেন বিছানাপত্র। দেখলে বাসা মনে হলেও এটা তার অফিস রুম।

    জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট। এ জেলা শহর থেকে পুরো উত্তরাঞ্চলের রেলওয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শত শত কোয়ার্টার নির্মাণ করা হলেও ব্যবহার অনুপযোগী দেখিয়ে অধিকাংশ রয়েছে অবৈধ দখলদারের দখলে। অপর দিকে আবাসন সংকট দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিতে কতিপয় অসাধু কর্মকর্তা অফিসকেই বাসা বানিয়ে রেখেছেন।  

    লালমনিরহাট রেলওয়ে স্টেশন ভবনের দ্বিতীয় তলায় জুনিয়ার ট্রাফিক পরিদর্শক ছহির উদ্দিনের অফিসও তেমনটিই। কাগজ কলমে অস্থায়ী অফিস কক্ষ উল্লেখ থাকলেও বাস্তবতায় সেই রুমেই তিনি বসবাস করছেন দীর্ঘ দিন ধরে। মাঝে মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এলে ওই সময় টুকুর জন্য সব পরিষ্কার করে অফিসের পরিবেশ তৈরি করা হয়। পরিদর্শন শেষ হলে পুনরায় বাসা হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। 

    লালমনিরহাট রেলওয়ের জুনিয়ার ট্রাফিক পরিদর্শক ছহির উদ্দিন বলেন, এটি আমার বাসা নয় অফিস। কিন্তু কাজ শেষে একটু বিশ্রাম নিতেই এখানে বিছানা পাতা রয়েছে। মূলত আমার বাসা রংপুর শহরে। সেখান থেকে এসে অফিস করি। আমার কাজতো মাঠেই বেশি।

    লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ মোহাম্মদ সুফি নূর বলেন, এর আগে পরিদর্শনে গিয়ে তার অফিসে বাসার আসবাবপত্র দেখতে পেয়েছিলাম। যা সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি আবার অফিসকে বাসার মতো করে ব্যবহার করছেন, তা আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ