ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে শান্তি-শৃঙ্খলা আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে : প্রধানমন্ত্রী

    দেশে শান্তি-শৃঙ্খলা আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে : প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে শান্তি আছে বলেই উন্নয়ন করতে পারছে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের উন্নয়নে কাজ করছে। দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারের উন্নয়ন। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে। আর উন্নয়ন করতে পেরেছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এ মর্যাদা ধরে রাখতে হবে। আজ বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

    গাজীপুরের আনসার একাডেমির সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গি দমনে আনসার সদস্যরা ভূমিকা রাখছে। ভাষা আন্দোলনে জীবন দিয়েছে আনসার সদস্য আব্দুল জব্বার। মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দিয়েছে। দেশের সব উন্নয়ন কার্যক্রমে এলাকায় নিরাপত্তা দেয় আনসার সদস্যরা। ২০১৩/১৪ সালে বিএনপির অগ্নিসন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে আনসার সদস্যরা। সেবা ও সাহসিকতা পদক পেয়েছে ১৬২ জন।

    আনসার বাহিনীর উন্নয়নের জন্য আনসার ওয়েলফেয়ার ট্রাষ্ট গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অফিসারদের পাশাপাশি আনসার সদস্যদের জন্য বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আনসারদের রেশনের সঙ্গে অতিরিক্ত ডাল-চিনি দেওয়া হচ্ছে। বেতন বৈষম্য দূর করা হয়েছে, নতুন শাড়ি দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ