ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী

    দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুঃশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটেরিয়ামে আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

    তিনি বলেছেন, ক্যান্সারের পাশাপা‌শি লিভার, কিড‌নি, হার্টসহ নানা‌বিধ ননক‌মিউ‌নিক্যাবল রো‌গে লাখ লাখ মানুষ প্রতিবছর আক্রান্ত হ‌চ্ছেন, মারাও যা‌চ্ছেন। এসব রো‌গের কারণ আমা‌দের খাদ্যাভাস, কীটনাশ‌কের অ‌ধিক ব্যবহার, প‌রি‌বেশ দূষণ এবং সব‌চে‌য়ে বে‌শি খারাপ হ‌চ্ছে ধূমপান। আমা‌দের এসব নিয়ন্ত্রণ কর‌তে হ‌বে।

    জাহিদ মালেক ব‌লেন, এক সময় ক‌লেরা, ডা‌য়ে‌রিয়া, টাইফ‌য়েড, যক্ষা এসব রো‌গেও মানুষ মারা যেত। সেসব রোগও নিয়ন্ত্রণ করা হ‌য়ে‌ছে। আমা‌দের স্বাস্থ্য‌ সেবার মান সে সময়ের তুলনায় অ‌নেক সমৃদ্ধ হ‌য়ে‌ছে। ফ‌লে আমরা ক্যান্সারের ম‌তো রোগ‌কেও স্বাস্থ্য‌সেবা দি‌য়ে নিয়ন্ত্রণে আন‌তে পারবো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ