ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আনসার বাহিনীর কল্যাণে ট্রাস্ট ফান্ড গঠন করবে সরকার: প্রধানমন্ত্রী

    আনসার বাহিনীর কল্যাণে ট্রাস্ট ফান্ড গঠন করবে সরকার: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার বাহিনীকে প্রদত্ত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেছেন, ‘বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। অনেকে অসুস্থ হয়ে পড়ে, কাজ করতে পারে না। বয়োবৃদ্ধ হয়ে যান, অনেকে নানা ধরনের অসুবিধায় পড়ে। তখন যাতে তাদের সহযোগিতা করা যায় সে জন্য আমরা ট্রাস্ট ফান্ড করে দিবো।’ 

    আজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশ-২০২২ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেছেন, ‌‘আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরও অবদান রয়েছে।’ 
    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের যে লক্ষ্য ছিল, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আজকে বাংলাদেশ ডিজিটাল। ব্রডব্যান্ড প্রতি ইউনিয়নে পৌঁছে গেছে। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আমরা উৎক্ষেপণ করেছি। আজ অনলাইনে সমস্ত কাজ করা যাচ্ছে। সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। ভূমি-পর্চা থেকে শুরু করে সবকিছু ডিজিটাল করে দিচ্ছি। করোনাভাইরাস মহামারীর সময় আমরা যে আর্থিক সহযোগিতা দিয়েছি; যিনি পাবেন সরাসরি তার হাতে পৌঁছে দিতে পেরেছি। এভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ