ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • সাময়িক বরখাস্ত মেয়র আব্বাসের নামে আরও দুই মামলা

    সাময়িক বরখাস্ত মেয়র আব্বাসের নামে আরও দুই মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলীর নামে আরও দুটি মামলা হয়েছে। স্থানীয় শরিয়ত আলী ও সাইদুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা দুটি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মানহানির অভিযোগ এনে তারা মামলাটি করেছেন।

    সিএমএম আমলী আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

    বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার হন সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। ওইসব মামলায় তিনি এখন কারাগারে। এরপর বৃহস্পতিবার আরও দুটি মামলা হল। এ নিয়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৫টি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ