ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিপুণকে নিয়ে শিল্পী সমিতির শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিপুণকে নিয়ে শিল্পী সমিতির শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রথমে বিএফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শিল্পী সমিতি।

    বেলা ১২টায় সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে যান তারা। সেখানে পুষ্পার্ঘ্য দেওয়ার পাশাপাশি দোয়া করেন কমিটির সদস্যরা।
      
    সেসময় আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কার্যকরী সদস্য ফেরদৌস, রিয়াজ ও জেসমিনসহ অনেকে। শপথ নেওয়া সাধারণ সম্পাদক নিপুণ আক্তারও তাদের সঙ্গে অংশ নেন। তবে মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী কোনো সদস্যকে এতে অংশ নিতে দেখা যায়নি।
    এ প্রসঙ্গে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা কমিটির সবাইকে জানিয়েছি। তাদের না আসার কারণটি সম্পর্কে আমি অবগত নই। আর নিপুণ আপা সাধারণ সম্পাদক। কারণ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ