ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভোটের সংঘাতে ১০০ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ ইসির

    ভোটের সংঘাতে ১০০ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ ইসির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার আট ধাপে চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হয়েছে। এতে গড়ে ৭২ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে।এসব নির্বাচনে ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

    এ সময় ইসির অতিরিক্ত সচিব স্বীকার করেন, নির্বাচন চলাকালে ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

    অশোক কুমার দেবনাথ বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে অষ্টম ধাপের সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ধাপের দুটি ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে এখন পর্যন্ত শেষ হওয়া আটটি ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা দাঁড়াল ৩৭১ জনে। এবার ৩৯৪টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ