ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আ’লীগ নেতা মামুন তালুকদারের দাফন সম্পন্ন

    আ’লীগ নেতা মামুন তালুকদারের দাফন সম্পন্ন
    আ’লীগ নেতা মামুন তালুকদারের জানাজা নামাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুবেল হোসেন মামুন তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

    এর আগে সায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মুধাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম মরহুমের বাড়িতে ছুটে যান। তিনি মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ