ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘দেশে প্রতিদিন ক্যান্সারে ২৭৩ জনের মৃত্যু, অথচ সবার নজর করোনার দিকে’

    ‘দেশে প্রতিদিন ক্যান্সারে ২৭৩ জনের মৃত্যু, অথচ সবার নজর করোনার দিকে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে অসংক্রামক রোগ ক্যান্সারের কারণে প্রতিদিন অন্তত ২৭৩ জনের মৃত্যু হয়।  তারপরও মানুষের নজর থাকে করোনায় মৃত্যুর দিকে।

    বৃহস্পতিবার মহাখালী ক্যানসার হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

    এ সময় সারাবিশ্বের মত বাংলাদেশেও অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি অন্যান্য রোগের মত ক্যান্সার আক্রান্তও বাড়ছে। বাংলাদেশে বছরে যত মানুষ মারা যায়, তার মধ্যে ৬৭ শতাংশের মৃত্যু হয় অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে।

    জাহিদ মালেক বলেন, বাংলাদেশে এখন প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর আরও প্রায় এক থেকে দেড় লাখ মানুষ নতুন করে এই অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে।

    তিনি বলেন, মৃত্যুও হয় লাখের কাছে। … রোজ মারা যায় ২৭৩ জন। সে খবর আমাদের নেই। অথচ করোনার মৃত্যুটাকে আমরা সবাই দেখে থাকি। রোজ জানানো হচ্ছে বলে আমরা এটা জানতে পারি। ক্যান্সারে কত লোক মারা যায় সেই হিসাবটা খুব একটা লোকে রাখে না।

    ক্যান্সারের কারণ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ভালো না, নদীনালায় শিল্পবর্জ্য ফেলা হয়। খাবারে ভেজাল মেশানো হয়। এসব দূষণের কারণে ফুসফুস, গলার ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। এসব বিষয়ে সচেতন হতে হবে।

    প্রসঙ্গত, ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।  এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।  তবে চলতি বছর প্রতিদিনই করোনায় মৃত্যু সংখ্যা ৫০ এর নিচে ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ