ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লাকড়ির ঘরে মিললো মেছো বাঘের চার শাবক

    লাকড়ির ঘরে মিললো মেছো বাঘের চার শাবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় একটি পরিত্যাক্ত লাকড়ির ঘর থেকে চারটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। শাবক চারটির বয়স আনুমানিক ১৫-২০ দিনের হবে বলে ধারণা করছেন ভোলা বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

    বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদয়পুর গ্রামে দেখা মেলে ওই মেছো বাঘের শাবকগুলোর।

    মো. আমিনুল ইসলাম জানান, বুধবার সকালে ওই গ্রামের হাসেম বেপারীর একটি পরিত্যাক্ত লাকড়ির ঘরে চারটি মেছো বাঘের শাবকগুলো তারা দেখতে পেয়ে বনবিভাগে খবর দেয়। পরে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন এগুলো মেছো বাঘেরই শাবক।

    তিনি আরো জানান, শাবকগুলো অন্য কোথাও নিয়ে অবমুক্ত করলে খাবারের অভাবে মারা যেতে পারে। এজন্য আমরা ওই বাড়িতে রেখে দিয়েছি। সেখানে আমাদের লোকজন থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ