ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • যাদের দেওয়া হলো সার্চ কমিটির আমন্ত্রণ

    যাদের দেওয়া হলো সার্চ কমিটির আমন্ত্রণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সার্চ কমিটির সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বিশিষ্টজনদের তালিকা তৈরি করে তাদের শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান (সার্চ) কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

    ইতিহাসবিদ মুনতাসির মামুন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ শাহদীন মালিক, শিক্ষাবিদদের মধ্যে—গোলাম রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, আসিফ নজরুল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও মাকসুদ কামাল তালিকায় রয়েছেন।

    একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সমকালের প্রকাশক এ কে আজাদ, সাংবাদিক আবেদ খান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এম কে রহমান, মাহমুদ আলী, ফিদা এম কামাল, মুনসুরুল হক চৌধুরীকে ডাকা হচ্ছে।

    সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন, সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন তালিকায় রয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ