ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিশিষ্টজনদের সঙ্গে শনিবার বসছে সার্চ কমিটি

    বিশিষ্টজনদের সঙ্গে শনিবার বসছে সার্চ কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার (ইসি) পদের জন্য যোগ্যদের খুঁজে বের করতে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় বসবে সার্চ কমিটি। 

    এ লক্ষ্যে শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৬০ বিশিষ্ট নাগরিককে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তালিকা করে এরই মধ্যে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
     
    ঐ তালিকায় রয়েছেন- ইতিহাসবিদ মুনতাসির মামুন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ শাহদীন মালিক। শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন- গোলাম রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, আসিফ নজরুল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও মাকসুদ কামাল।

    একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সমকালের প্রকাশক এ কে আজাদ, সাংবাদিক আবেদ খান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনও রয়েছেন তালিকায়।

    এছাড়া ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এম কে রহমান, মাহমুদ আলী, ফিদা এম কামাল, মুনসুরুল হক চৌধুরীকে ডাকা হচ্ছে।

    সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন, সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন তালিকায় রয়েছেন।

    আগামী ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বেলা ১১টা থেকে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। এ কমিটি এর আগে দুই দফা বৈঠকে করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহযোগিতা করছে।

    আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গঠিত অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

    আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ