ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মুনসুর (২২) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

    মৃত মুনসুর ওই গ্রামের মৃত মমিন আলী মোল্লার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মুনসুর বিদেশ যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। বৃহষ্পতিবার রাত সে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

    কি কারণে আত্নহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি। তবে প্রেম ঘটিত কারনে এ যুবক আত্নহত্যা করতে পারে বলে পুলিশ জানিয়েছেন।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে আত্নহত্যার কারন উদঘাটনের চেষ্টা চলছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ