ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা দলের কমিটি চূড়ান্ত

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা দলের কমিটি চূড়ান্ত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ঘোষিত কমিটিতে মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে নায়েবা ইউসুফকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুনা লায়লা রুনা।

    কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন লাইলী বেগম, রাবেয়া আলম, রোকেয়া সুলতানা তামান্না, স্বপ্না আহমেদ, তাহমিনা আরফিন নিতা, বুলবুল নাহার, তাহমিনা আক্তার তন্বী ও অ্যাডভোকেট আঞ্জুমান আরা শিউলি।

    অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে রুমা আক্তার এবং নাসিমা আক্তার কেয়াকে করা হয়েছে সদস্যসচিব।

    কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন শাহীনুর নার্গিস, হোসনে আরা লিজা, সালেহা বেগম, হাসিনা বেগম হাসি, রেহেনা ইয়াসমিন ডলি, ফেরদাউসি বেগম, রাশিদা বেগম ও জাহানারা বেগম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ