ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চরফ্যাশনে আমের মুকুলে ঢাকা পড়ছে আম গাছ

    চরফ্যাশনে আমের মুকুলে ঢাকা পড়ছে আম গাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনে আমের মুকুলে ঢাকা পড়েছে আম গাছ। গ্রামগঞ্জের রাস্তাঘাট, বসতবাড়ির উঠোন কিংবা আম বাগান মুকুলে মুকুলে ছেয়ে যাচ্ছে ডালপালা। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করার পাশাপাশি মধু মাসের আগমী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। সেই মুকুলের সুমসিত পাগল করা ঘ্রাণ মানুষের মনে দোলা দিচ্ছে।

    দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে দেশী জাতের বিভিন্ন আম গাছগুলোতে মুকুলের সমারোহ। কোন কোন গাছে মুকুলের ভাড়ে ডালপালা নিচের দিকে নেমে এসেছে। মাঘের হিমেল বাতাসে মুকুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। মুকুলের ছড়ায় ছড়ায় মৌ-মাছির দল মধু আহরণে ছুটাছুটি করছে। আগামী কয়েক দিনের মধ্যে সব আম গাছ মুকুলে ছেয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    এলাকাবাসী জানান, এরই মধ্যে গেল বৃষ্টির কারনে গাছের ডালপালা ও পাতায় জমে থাকা ধূলোবালি ধুয়ে মুছে আম গাছগুলো আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। মুকুলের ছড়ায় থোকায় থোকায় আগাম আমের গুটি আসতে শুরু করছে। পোকা মাকলের হাত থেকে আম রক্ষায় গাছে স্প্রে করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, পোকা মাকরের আক্রমণ থেকে রক্ষা পেতে মুকুলে আমের গুটি আসার পরেই গাছে দুই বার ছত্রানাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আমের গুটি ঝড়ে পড়া বন্ধের পাশাপাশি এসব আমে পোকা হবে না। আমের আশানুরূপ ফলনও পাওয়া
    যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ