ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সরকারের কাছে একটি ঘর চান মাঈনূর

    সরকারের কাছে একটি ঘর চান মাঈনূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঈনূর বেগম, বয়স ৪০। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মাইনূরের স্বামী মারা গেছেন প্রায় ১২ বছর আগে। তখন থাকতেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে। স্বামীর মৃত্যুর কয়েক বছর পর তার বাবা লালমোহনের হাশেম চৌকিদারবাড়ি এলাকায় ৩ শতাংশ জমি কিনে দেন। জমি কেনার পর মারা যান মাঈনূরের বাবাও। পরে ওই জমিতে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ঘর তুলেন মাঈনূর বেগম। বাস করছেন বৃদ্ধ মা আর এক মেয়েকে নিয়ে।

    কয়েক বছর ধরে মাথা গোঁজার একমাত্র বসত ঘরটি বসবাসের অযাগ্য হয়ে পড়েছে। বৃষ্টি আসলেই পানি পড়ে ঘরের মধ্যে। তখন অন্যের ঘরে গিয়ে আশ্রয় নিতে হয় মাঈনূরকে। প্রতিবেশীদের সহযোগিতা আর এলজিইডির আরইআরএমপি প্রকল্পে কাজ করে সংসার চলে তার।  অর্থাভাবে একমাত্র মেয়ের পড়াশোনাও বন্ধ করে দেয় মাঈনূর।

    মাঈনূর জানান, রাস্তার কাজ করে নিজে যা আয় করেন তা দিয়ে তিন বেলা খাবার খান। প্রায় সময় মানুষের সহযোগিতা নিয়ে চলতে হয় তাকে। এর মধ্যে আবার বসতঘরটিও ভেঙে রয়েছে বিগত কয়েক বছর ধরে। টাকার জন্য ঘরটি ঠিকও করতে পারছি না। বৃষ্টি হলে অন্যের ঘরে গিয়ে থাকতে হয়। তাই সরকারের কাছে দাবি নতুন করে একটি ঘরে করে দেওয়ার।

    মাঈনূরের মেয়ে সিমা আক্তার জানায়, চতুর্থ শ্রেণি পর্যন্ত সে পড়ালেখা করেছে উত্তর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সংসারে অভাবের কারণে তার মা আর তাকে পরবর্তী শ্রেণিতে ভর্তি করাননি। সরকারি সহযোগিতা পেলে সে আবার পড়তে চায়।

    স্থানীয় সুমন নামের এক ব্যক্তি বলেন, মাঈনূর বেগমের পাশে সব সময় স্থানীয়রা দাঁড়িয়েছেন। তবে বেশ কয়েক বছর ধরে ভেঙে রয়েছে মাঈনূরের বসতঘরটি; যা বর্তমানে প্রায় বসবাস অনুপযোগী। সরকারিভাবে যদি মাঈনূরের জন্য একটি ঘর করে দেওয়া হয়, তাহলে বৃদ্ধ মা আর সন্তানকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারবে সে।

    এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বলেন, যেহেতু সে ভূমিহীন নয়, সেজন্য তাকে ঘর দেওয়া যাবে না। তবে তার ঘর মেরামতের জন্য টিনের ব্যবস্থা করা যেতে পারে, সেক্ষেত্রে তাকে লিখিত আবেদন করতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ