ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বানিয়াচংয়ে উত্তর পূর্ব ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে উত্তর পূর্ব ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত
    শ্রমিকলীগের সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    হবিগঞ্জের বানিয়াচংয়ে ১ নং উত্তর-পূর্ব ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বানিয়াচং শ্রমিকলীগের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
     
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘বানিয়াচং ও আজমিরীগঞ্জের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে যোগ করেন তিনি।
     
    উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মাহমুদ বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আরব আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
     
    এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর চৌধুরী, নওশের আলী, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, রেখাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া।
     
    আরও বক্তব্য রাখেন- চেয়ারম্যান আরফান উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এজেডএম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান খান মামুন প্রমূখ।
     
     
    শাহ সুমন/বানিয়াচং/কেআর

    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ