ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কক্সবাজারে ৫ ভাই নিহত : চালক সাইফুল ঢাকায় আটক

     কক্সবাজারে ৫ ভাই নিহত : চালক সাইফুল ঢাকায় আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির পিকআপ ভ্যান চাপায় এক সঙ্গে ৫ ভাই নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‍্যাব)।

    শনিবার (১২ ফেব্রুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, পাঁচ ভাইকে চাপা দেওয়া পিকআপ ভ্যানের চালক সাহিদুল ইসলামকে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

    দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।

    গত ৮ ফেব্রুয়ারি সকালে শ্মশান থেকে ফেরার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে চার ভাই নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।

    এদিকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতপরিচয় চালকে আসামি করে নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় র‌্যাব চালক সাইফুলকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ