ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রাভিনা ট্যান্ডনের বাবা পরিচালক রবি ট্যান্ডন মারা গেছেন

    রাভিনা ট্যান্ডনের বাবা পরিচালক রবি ট্যান্ডন মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বাবা বিখ্যাত পরিচালক রবি ট্যান্ডন আর নেই। জুহুর বাসভবনে শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তার বয়স হয়েছিল ৮৬ বছর। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

    রবি ট্যান্ডন পেশায় একজন পরিচালক এবং প্রযোজক ছিলেন। ‘খেল খেল মে’, ‘আনহোনি’, ‘নজরানা’, ‘জিন্দেগি’-র মতো একাধিক সফল ছবি পরিচালনা করেছেন।

    পিতৃবিয়োগের খবর অনুরাগীদের নিজেই জানিয়েছেন রাভিনা ট্যান্ডন। নেটমাধ্যমে বাবার সঙ্গে একাধিক ছবি দিয়ে লিখেছেন— ‘তুমি সারাজীবন আমার সঙ্গে পথ চলবে বাবা। তুমি আমার মধ্যে বাঁচবে। তোমাকে কখনও যেতে দেব না। ভালোবাসি।’

    রবি ট্যান্ডনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন জুহি চাওলা, সেলিনা জেটলি, নীলম কোঠারি ও চাঙ্কি পাণ্ডের মতো অনেক বলিউড তারকা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ