ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • থমকে যাওয়া বরিশাল শহরে সেই চেনা সময়

     থমকে যাওয়া বরিশাল শহরে সেই চেনা সময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুরনো সেই চেনা শহর, পুরনো সেই চেনা সময়, আবার ফিরে এসেছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ ছিলো। ছিলনা যানবাহনের ছোটাছুটি। একভাবে থমকে ছিলো গোটা বরিশাল। সরকারি সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল শুরু করেছে গণপরিবহন। পরিবহন চালু করে দেওয়ার প্রথম দিন যাত্রীর চাপ ছিলো চোখে পড়ার মতো। তবে বেশিরাভাগ বাস চালক ও হেলপারদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

    বরিশালে এমনই ছিলো বৃহস্পতিবার (৬ মে) গণপরিবহন চলাচলের সার্বিক চিত্র।

    আজ সকালে বরিশালের নথুল্লাবাদ এলাকায় মোড়ে কিছু বাসের চাপ দেখা গেছে। সময় বাড়ার সাথে সাথে এসব বাসে যাত্রী চাপও ছিলো উল্লেখ করার মতো। এসময় হাতে গোনা কয়েকটি বাসে স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেলেও বেশির ভাগ বাসেই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি ছিল উপেক্ষিত।

    এক পরিবহন চালক বলেন, রাস্তায় যাত্রী নাই তারপরেও আমরা এক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছি। স্যানিটাইজার আছে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আছে- তবে দেখাতে পারেননি।

    রূপাতলী টার্মিনালে বাসে বসা অফিসগামী এক যাত্রী বলেন, আমরা নিজেরা যতটুকু সচেতনতা দেখাচ্ছি ততটুকুই। অন্যথায় পরিবহনের পক্ষ থেকে কোন ধরণের স্বাস্থ্যবিধি মানার তোড়জোড় দেখি নাই। কিছু কিছু ক্ষেত্রে ভাড়া বেশি আদায় করা। এসব আসলে দেখার কেউ নাই।

    এদিকে ঈদকে সামনে রেখে বরিশাল নগরীর সদর রোড, জেলখানা মোড়, বাংলাবাজার, আমতলা মোড়, সাগরদী থেকে রূপাতলী বাস টার্মিনাল, নতুন বাজার, নথুল্লাবাদসহ বিভিন্ন স্থানে ছোটযানবাহনের চলাচল ছিলো অনেক। 

    উল্লেখ্য, দীর্ঘ ২২ দিন বন্ধ ছিলো গণপরিবহন চলাচল। করোনা পরিস্থিতি বিবেচনায় ও বাস মালিক, শ্রমিকদের দাবির মুখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আবার খুলে দেওয়া হয়েছে গণপরিবহন। বাস মালিক ও শ্রমিক সমিতির পক্ষ্য থেকে বলা হয়েছিলো যেসব পরিবহন স্বাস্থ্যবিধি মানবে না তাদের কঠোর শাস্তি ও জরিমানার আওতায় আনা হবে।


    টিএইচএ/ তানভীর হাসান আকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ