ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শুরু

    বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসেছে অনুসন্ধান (সার্চ) কমিটি।  

    শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে।

    বৈঠকে আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান, সদস্য হিসেবে হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত রয়েছেন।

    এছাড়া বিশিষ্ট নাগরিকের মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক বোরহান উদ্দিন খান ও একই বিভাগে আসিফ নজরুল, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান, বোরহান উদ্দিন, আলী ইমাম মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ শাহদীন মালিক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল।

    আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ