ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার নাতনি

    ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার নাতনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

    এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এটা পারিবারিক বিষয়। দাদিকে দেখতে নাতনি এসেছেন, এটা শুনেছি। কিন্তু তার চলে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। 

    খালেদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ৬ ফেব্রুয়ারি কোকোর মেয়ে জাফিয়া রহমান ঢাকায় আসেন দাদি খালেদা জিয়াকে দেখতে। গুলশানের বাসভবন ফিরোজায় ছিলেন। আজ সকালে তিনি আবার লন্ডনে চলে যান।

    এর আগে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে দেখতে গত ২৫ অক্টোবর লন্ডন থেকে দেশে আসেন কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। তিনিও প্রায় ২ মাসের মতো থাকার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হলে গত ১৭ জানুয়ারি লন্ডনে চলে যান।

    উল্লেখ্য, ৮৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে ফিরোজায় নিয়ে আসা হয়। বর্তমানে বাসায় তার চিকিৎসা চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ