ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ভালোবাসা দিবসে তারান্নুম আফরীনের ‘সময় গেছে থেমে’

    ভালোবাসা দিবসে তারান্নুম আফরীনের ‘সময় গেছে থেমে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন এর নতুন‌ গানচিত্র ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘সময় গেছে থেমে’। জিয়াউন নাহারের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ রেজা আলী।

    বান্দরবানের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিওতে মডেল হয়েছেন তারেক জামান তানজ ও মাহতাবিন মম। গানটি ড. তারান্নুম আফরীন অফিশিয়াল শীর্ষক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।

    নতুন এই গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘এই গানটি একেবারেই ভিন্ন রকম একটি প্রেমের গান। বর্তমান নাগরিক আবহে পাল্টে যাওয়া প্রেম আর সম্পর্কের গল্প ফুটে ওঠেছে এই গানে।’
    ‘সময় গেছে থেমে’ গানটির ভিডিও পরিচালনা করেছেন মো. কনক। প্রবাসী কণ্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন এর আরও একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ