ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ইসি গঠনে ৩২৯ জনের নাম এসেছে সার্চ কমিটিতে

    ইসি গঠনে ৩২৯ জনের নাম এসেছে সার্চ কমিটিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে মোট ৩২৯ জনের নামের তালিকা জমা পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শনিবার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

    মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্চ কমিটিতে মোট ৩২৯ জনের নামের তালিকার মধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৩৬ জনের নামের প্রস্তাব এসেছে। বাকি নাম এসেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে করা প্রস্তাব থেকে।

    তিনি আরও জানান, সার্চ কমিটিতে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৪০ জন, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন।

    এর আগে শনিবার সকাল ১১টার দিকে সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি।

    বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান, সদস্য হিসেবে হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

    এছাড়াও বৈঠকে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি মনসুরুল হক, চৌধুরী, ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ