ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • এইচএসসি-সমমানের ফল যেভাবে জানা যাবে

    এইচএসসি-সমমানের ফল যেভাবে জানা যাবে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ হতে যাচ্ছে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এদিন দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। বরাবরের মতো এবারও মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

    এসএমএসের মাধ্যমে ফল যেভাবে জানবেন

    সাধারণ শিক্ষাবোর্ড ফল মোবাইলে পেতে- HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফল।

    উদাহরণ: HSC DHA 123456 2021 টাইপ করে এসএমএস দিন ১৬২২২ নম্বরে।

    মাদ্রাসা বোর্ড: ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

    উদাহরণ: HSC MAD 123456 2021 টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

    কারিগরি শিক্ষাবোর্ড: ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

    উদাহরণ: HSC TEC 123456 2021 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

    ওয়েবসাইটে ফল জানবেন যেভাবে

    অনলাইনে ফল পেতে যেতে হবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।

    ২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ