ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • দীপিকার ‘গেহেরাইয়া’ শুটিং বাংলোর এক রাতের ভাড়া কত জানেন?

     দীপিকার ‘গেহেরাইয়া’ শুটিং বাংলোর এক রাতের ভাড়া কত জানেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ত্রিকোণ প্রেম-পরকীয়ায় সম্পর্কের জটিল ধাঁধার গল্প বলে মুক্তি পাওয়ার পর থেকেই শকুন বাত্রা পরিচালিত ‘গেহেরাইয়া’ বিশেষ চর্চায়। তবে গল্পের চার চরিত্রের পাশাপাশি নজর কেড়েছে শুটিং লোকেশন। বিশেষ করে, সমুদ্র সৈকতের যে ভিলায় শুটিং হয়েছে। গোটা বাংলোটিকে ভাড়া নেওয়া হয়েছিল ‘গেহেরাইয়া’র জন্য। সেই বাংলোর এক রাতের ভাড়া কত জানেন? শুনলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

    গোয়ার সেই বিলাসবহুল বাংলোটিতে নয়টি ঘর, সমুদ্র সৈকতমুখী তিনটে ভিলা, একাধিক বড় বড় পুল, বাগান, স্পা কী নেই? গোয়ার নেরুলে অবস্থিত সেই বাংলোর নাম আহিল্যা। একেকটা ঘরের ভাড়া একেকরকম। যেখানে থাকতে গেলে প্রতি রাতে খরচ পরবে ২১ হাজার থেকে ৩৩ হাজার টাকা।

    সিনেমার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দৃশ্য শুট হয়েছে এই বিলাসবহুল বাংলোয়। আলিসা, জাইনের প্রথম সাক্ষাৎ, তাদের ঘনিষ্ঠতা-প্রেম থেকে শুরু করে জাইন-তিয়া প্রথম মুখোমুখি হওয়ার মতো বেশ কিছু দৃশ্য এখানেই শুট হয়েছে।

    আমাজন প্রাইম ভিডিওতে সদ্য মুক্তি পাওয়া ‘গেহেরাইয়া’ নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন দর্শকরা। কাস্টিংয়ে দীপিকা পাড়ুকোনের মতো বড় নামের পাশাপাশি রয়েছেন অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, ধৈর্য কারওয়া।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ