ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অভিনেত্রী তিশার বাবা মারা গেছেন

    অভিনেত্রী তিশার বাবা মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০ টার দিকে মারা যান তিনি।

    অভিনেতা তৌসিফ মাহবুব গণমাধ্যমে জানান, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
     
    তিনি আরো জানান, সন্ধ্যার আগ পর্যন্ত তার অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও, সন্ধ্যার পর হঠাৎ খারাপ হতে শুরু করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান তিনি।
     
    তানজিন তিশার ক্যারিয়ার শুরু ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনে প্রথম মডেল হন। ২০১২ সালে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর নাম লেখান ছোট পর্দায়; বর্তমানে সেই পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিশা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ