ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • খালা-ভাগ্নিকে তুলে নিয়ে ধর্ষণ, দুই যুবক কারাগারে

    খালা-ভাগ্নিকে তুলে নিয়ে ধর্ষণ, দুই যুবক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চট্টগ্রামে খালা-ভাগ্নিকে একসঙ্গে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

    গ্রেফতাররা হলেন- একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টুডির পাড়ার ২০ বছর বয়সী মেজবাহ উদ্দিন ও কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বখশীরখীল এলাকার ১৯ বছরের মো. আলমগীর।

    এর আগে, সোমবার বিকেলে জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

    জানা গেছে, স্কুলপড়ুয়া খালা ও মাদরাসাপড়ুয়া ভাগ্নি মিলে বাড়ির কাছে দোকানে পান-সুপারি আনতে যান। এ সময় মেজবাহ ও আলমগীর মিলে তাদের সিএনজিচালিত অটোরিকশায় তুলে এওচিয়ার আলীনগর তলি পাহাড়ে আরিফের মুরগির ফার্ম এলাকায় নিয়ে যান। পরে তারা খালা-ভাগ্নিকে ধর্ষণ করে পালিয়ে যান।

    এদিকে, ঘটনার দিন বাড়ি না ফেরায় ধর্ষণের শিকার খালা-ভাগ্নিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। কিন্তু কোথাও সন্ধান পাননি। পরদিন বেলা ১১টার দিকে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন তারা। পরে তাদের মুখে সবকিছু শোনার পর সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে মেজবাহ ও আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, খালা-ভাগ্নিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেফতার দুই আসামিকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ