ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত হবে সার্চ কমিটির সুপারিশ

    মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত হবে সার্চ কমিটির সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করবে তা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    মঙ্গলবার বিকেল ৪টায় কমিটির বৈঠক শুরু হবে। আগামীকাল (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের নাম কমিটির কাছে জমা দিতে পারবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

    বিশিষ্টজনদের সঙ্গে কমিটির তৃতীয় দফার বৈঠকের পর রোববার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিভিন্ন পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজকে আমাদের শেষ বৈঠক ছিল। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) আমাদের ডা. জাফরুল্লাহ সাহেব একটা প্রস্তাব করেছিলেন। আরও অনেকে করেছেন। বিশেষ করে উনিই প্রথম করেছেন যে, যেসব রাজনৈতিক দল রেসপন্স করেনি, তাদের আবার অ্যাপ্রোচ করা যায় কি না। আজকে কয়েকজন বলেছেন- তারই পরিপ্রেক্ষিতে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যেসব রাজনৈতিক দল নাম প্রস্তাব করেনি, তারা আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত নাম দেওয়ার সুযোগ পাবে।

    তিনি বলেন, এখন পর্যন্ত ৩২৯ জনের নাম আমরা পেয়েছি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬ জনের, পেশাজীবীদের থেকে ৪০ জনের, ব্যক্তিগত পর্যায় থেকে এসেছে ৯৯ জনের, ব্যক্তিগত পর্যায়ের সরাসরি প্রস্তাব, নিজে নিজেকে ৩৪ এবং মতবিনিময় সভায় পেয়েছি ২০ জনের নাম।

    ‌‘কালকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ইনশাআল্লাহ সন্ধ্যার পরে আমাদের মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে নামগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব।’

    প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে বেশিরভাগ সাজেশন এসেছে যে, প্রস্তাবকারীদের যেন নাম না থাকে। বেশিরভাগ প্রপ্রোজল হলো- প্রস্তাবকারীদের নাম না দিয়ে যাদের নাম এসেছে তাদের নাম দিতে।

    কত তারিখের মধ্যে সার্চ কমিটি এই তালিকা চূড়ান্ত করবে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালিকা ফাইনাল হওয়ার পরে পরশুদিন মিটিং আছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বসে তালিকার বাকি সব ঠিক করা হবে।

    এর আগে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় দফার বৈঠক শুরু হয়।

    বৈঠকের শুরুতেই সার্চ কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে আসা সবার নাম প্রকাশ করা হবে। আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তালিকা প্রকাশ করা হবে। গণমাধ্যমও সেখান থেকে নাম প্রকাশ করতে পারবে।

    এদিকে, আজ বৈঠকে আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছিলেন।

    এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

    ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ