ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গ্রহণযোগ্য নির্বাচন দিতে সাহসী লোক দরকার : সাখাওয়াত হোসেন

    গ্রহণযোগ্য নির্বাচন দিতে সাহসী লোক দরকার : সাখাওয়াত হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন নিয়ে সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন মন্তব্য করে বলেছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে। এ কারণে নির্বাচন কমিশন গঠনে ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে আবেগকে যাতে গুরুত্ব দেওয়া না হয় সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি।

    আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সাখাওয়াত হোসেন।


    সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের ইলেকশন প্রসেস এবং ইলেকশন কমিশন ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত লোক দরকার যারা এটাকে টেনে তুলতে পারবে। মানুষের আস্থা অর্জন করতে পারবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে এ রকম সাহসী লোক দরকার।’

    সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা বিশাল যজ্ঞ, বিশাল অ্যাডিমেনিশট্রেশন। ১২ লাখ লোককে পরিচালনা করতে হবে। সেই লোকজন আনতে হবে।’

    ‘ইমোশনাল সিলেকশনে কোনো লাভ নেই’ উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘তা না হলে আমাদের কপালে দুঃখ আছে।’

    সার্চ কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চূড়ান্তভাবে যে ১০ জনের নাম যাবে সেগুলো প্রকাশ করা উচিত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই প্রকাশ করা উচিত।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ