ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে দেশবিরোধী শক্তি অপচেষ্টায় লিপ্ত : নৌ প্রতিমন্ত্রী

    দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে দেশবিরোধী শক্তি অপচেষ্টায় লিপ্ত : নৌ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ একত্রিত থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাদেরকে দাবিয়ে দিতে পারে। আওয়ামী লীগ একত্রিত আছে বলেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পেরেছেন।

    রোববার (১৩ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


    তিনি বলেন, আওয়ামী লীগ একত্রিত না থাকলে আমরা এগোতে পারতাম না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ‍্যে পৌঁছে গেছি। মধ‍্যম আয়ের দেশে পরিণত হয়েছি; উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

    খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী দেশকে একটি কল‍্যাণকর রাষ্ট্রে পরিণত করেছেন। দেশে এখন অস্থিরতা নেই; দেশের মানুষ ভালো আছেন। শেখ হাসিনার সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও ভালোবাসা দেশকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। দেশের অগ্রগতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশবিরোধী শক্তি অপচেষ্টায় লিপ্ত। তাদেরকে নির্মূল করা যায়নি। আগামী নির্বাচনের পর দেশবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করা হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশ যে গর্ব ও অহংকারের জায়গায় গিয়েছিল; ৭৫-এ বঙ্গবন্ধুকে হত‍্যার পর তা নষ্ট হয়ে যায়। দুর্নীতিগ্রস্ত ও লুটেরাদের হাতে দেশ পরিচালিত হতে থাকে। শিক্ষা ও সমাজ ব‍্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে থাকে।অপরাধীদের দ্বারা দেশ পরিচালিত হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে ধাবিত হয়। বৈদেশিক সাহায‍্য ছাড়াই শেখ হাসিনা আমাদের অহংকার ও গর্বের পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বিদেশিরা এখন দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।

    অনুষ্ঠানে অন‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম‍্যান মংসি প্রু চৌধুরী। জেলা আওয়ামী লীগ সহসভাপতি কল‍্যাণ মিত্র বড়ুয়া, সহসভাপতি মংক‍্যাচিং চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ