ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

    মনপুরায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় কলাতলী জামাই বাড়ি থেকে হোন্ডযোগে বাড়ির ফেরার পথে ভাড়ায়চালিত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়।

    রোববার বিকেলে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন কিল্লার পাড় ফকিরহাট সড়কে এই দুঘর্টনা ঘটে।

    দুর্ঘটনায় মৃত্যুবরণকারী নারী হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাউদ্দিনের স্ত্রী ফাহমিদা (৪০)।

    প্রত্যক্ষদর্শী জানান, রোববার দুপুরে ২ টায় কলাতলী মেয়ের জামাই বাড়ি থেকে ট্রলারযোগে রামনেওয়াজ তুলাতলী ঘাট আসে। পরে তুলাতলী ঘাট থেকে ভাড়ায়চালিত হোন্ডা করে বাড়ি ফেরার পথে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন কিল্লার পাড় ফকিরহাট সড়কে হোন্ডা থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

    এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইমুল হাসনাত জানান, হোন্ডা থেকে পড়ে গিয়ে আহত নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লিখিত রেখে লাশ হস্তান্তর করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ