ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কলাপাড়ায় আইনজীবী কল্যান সমিতি’র ভবন সংস্কার ও সম্প্রসারনে আর্থিক অনুদান

    কলাপাড়ায় আইনজীবী কল্যান সমিতি’র ভবন সংস্কার ও সম্প্রসারনে আর্থিক অনুদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের সংগঠন  কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতি’র ভবন সংস্কার ও সম্প্রসারনে আর্থিক অনুদান দিলেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি।

    সোমবার দুপুরে তাঁর নিজ বাসভবনে ব্যক্তিগত তহবিল থেকে সমিতির সভাপতি অ্যাড. আবদুস সত্তার-৫ ও অ্যাড. শাহাবুদ্দিন’র হাতে নগদ ৫০ হাজার টাকার এ আর্থিক অনুদান তিঁনি হস্তান্তর করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো: আনোয়ার হোসাইন, বিজ্ঞ আইনজীবী অ্যাড. মো: আবুল বশার, অ্যাড. মো: কামরুজ্জামান সোহেল, অ্যাড. মো: আনোয়ার হোসেন, এমপি’র ব্যক্তিগত সহকারী মো: তরিকুল ইসলাম মৃধা প্রমূখ।

    চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতি’র সভাপতি অ্যাড. আবদুস সত্তার-৫ জানান, এমপি মহোদয় আইনজীবী কল্যান সমিতি’র ভবন সংস্কার ও সম্প্রসারনে আরও অনুদান প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়া আদালতের নিজস্ব ভবন’র বিষয়ে সরকারের উচ্চ মহলে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মানের নকশা অনুমোদন ও বরাদ্দ ছাড়ের বিষয়ে আইনজীবীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

    প্রসংগত, আদালতের নিজস্ব ভবন ২০১৭ সালে পরিত্যক্ত ঘোষনার পর থেকে স্বল্প পরিসরের ভাড়াটে ভবনে দু’টি আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে রোদ, বৃষ্টিতে প্রতিদিন অবর্ননীয় দূর্ভোগের শিকার হচ্ছেন বিচার প্রার্থী মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ