ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • এক সপ্তাহে মৃত ২৩০ জনের ১৩৭ জনই নেননি টিকা

     এক সপ্তাহে মৃত ২৩০ জনের ১৩৭ জনই নেননি টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ২৩০ জনের। তাদের মধ্যে টিকা নেননি ১৩৭ জনই। যার হার ৫৯ দশমিক ৬ শতাংশ। বাকি ৯৩ জন, অর্থাৎ ৪০ দশমিক ৪ শতাংশ টিকা নিয়েছিলেন।

    করোনা টিকা গ্রহণকারী ৯৩ জনের মধ্যে ২৯ জন প্রথম ডোজ, ৬৩ জন দ্বিতীয় এবং একজন বুস্টার ডোজ নিয়েছিলেন।

    এদিকে যে ২৩০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৫২ (৬৬ দশমিক ১ শতাংশ) জন। আর নারী ছিলেন ৭৮ (৩৩ দশমিক ৯ শতাংশ) জন। মৃত নারীদের মধ্যে আবার দুইজন গর্ভবতী মা।

    এছাড়া গত এক সপ্তাহে করোনায় মারা যাওয়াদের মধ্যে ১৫৬ জন (৬৭ দশমিক ৮ শতাংশ) কো-মরবিডিটিতে ভুগছিলেন। তাদের মধ্যে অধিকাংশ রোগী ভুগছিলেন ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে। এছাড়া অনেকে হৃদরোগ, কিডনি, গ্যাস্ট্রোলিভার, স্ট্রোক এবং ক্যান্সারে ভুগছিলেন।

    এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।

    একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ