ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • উজিরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন

    উজিরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনাকালীন মানবিক সহায়তার ৫ হাজার ২শত ২২ জনকে ৪৫০ টাকা করে সাড়ে ২৩ লক্ষ টাকা এবং ১৩ হাজার ২শত ২০ জনকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর বরাদ্দ  ৪৫০ টাকা করে সাড়ে ৫৯ লক্ষ টাকা বিতরণের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।

    ৬ মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গুঠিয়া, শিকারপুর, পৌরসভা, বামরাইলসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রধান অতিথি মোঃ শাহে আলম এমপি স্বহস্তে এ টাকা বিতরণ করেন। 

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস. এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব হাওলাদার, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন সাহাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ