ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ভালবাসার দিবসে ময়লার স্তুপে নবজাতক উদ্ধার

    ভালবাসার দিবসে ময়লার স্তুপে নবজাতক উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

    সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাআলম বিষয়টি নিশ্চিত করেন।এর আগে সকালে সদর থানার এসআই রফিকুল ইসলাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকর একটি ময়লার স্তূপ থেকে নবজাতক শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

    তিনি জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়।

    বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছে।লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নেওয়াজ মোরশেদ জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে নবজাতাকটি সুস্থ আছে।

     নবজাতটির বয়স একদিন হবেলালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাআলম জানান, থানার মোবাইল টিম সকালে নবজাতককে উদ্ধার করেছে, বিষয়টি আমি জানি। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি নবজাতকের পরিচয় জানার। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন