ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিকেলে ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বসছে সার্চ কমিটি

    বিকেলে ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বসছে সার্চ কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসছে সার্চ কমিটি। মঙ্গলবার বিকেলে ৪ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

    পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে না পারায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফের বৈঠকে বসছে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
     
    বৈঠকে উপস্থিত থাকবেন নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান,  চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।

    প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    ৩২২ জনের এই তালিকায় সাবেক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক ও সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে।

    এর আগে শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, ই-মেইলে ৯৯ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন ও ব্যক্তিগতভাবে ৩৪ জনের নাম প্রস্তাব করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ