ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

    নোয়াখালীতে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  
     
    গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের করিম ডাক্তার বাড়ির মো.শাহাজানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় (২৪) ও  শরীফপুর ইউনিয়নর খানপুর গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো.মোজাম্মেল হোসেন (৪০)।

    মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জামান প্লাজার সামনে থেকে ২ দুই হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

    নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ২ মাদক কারবারিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ