ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম

    ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীসহ সারা দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা দেওয়ার বিশেষ প্রচারাভিযান শুরু করছে সরকার। এর মাধ্যমে শেষ হবে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম।

    মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।

    এখনো যারা টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা গ্রহণ করেননি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা কম।

    তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হবে।পরে দ্বিতীয় এবং বুস্টার ডোজ প্রদান করা হবে। তাই অনতিবিলম্বে তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান।

    এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।

    এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে পৌঁছেছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ