ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ নামের প্রস্তাব প্রক্রিয়া শুরু বুধবার

     ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ নামের প্রস্তাব প্রক্রিয়া শুরু বুধবার
    জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১০ নামের প্রস্তাবের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    তিনি বলেন, সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের নাম দুই বার এসেছে, তাদের নাম একবার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে।

    মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিকেল ৪টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

    বৈঠকে অংশ নেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

    বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীসহ সব স্তরের কর্মকর্তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নির্দেশনা দিতে পারবেন এমন মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন তারা।

    সব পেশার প্রতিনিধিদের নিয়ে ভারসাম্যমূলক একটা নির্বাচন কমিশন গঠন করা উচিত বলে অভিমত ব্যক্ত করে জ্যেষ্ঠ সাংবাদিকরা সার্চ কমিটিকে বলেন, এক্ষেত্রে বিশেষ পেশার প্রাধান্য যাতে না থাকে।

    সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তায় ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ