ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • একাদশে ভর্তি: তৃতীয় ধাপে মনোনীত লক্ষাধিক শিক্ষার্থী

    একাদশে ভর্তি: তৃতীয় ধাপে মনোনীত লক্ষাধিক শিক্ষার্থী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ ধাপের নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ১ লাখ ১৮ হাজার ৫৪২ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

    ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে xiclassadmission.gov.bd এই ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলেও এসএমএস পাঠানো হবে।

    আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, তৃতীয় ধাপে ১ লাখ ১৮ হাজার ৫৪২ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে বিভিন্ন কলেজে মনোনীত হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনীতরা নিশ্চয়ন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ২ মার্চ।

    জানা গেছে, মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।

    তবে পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ