ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • টাকা সাবধানে খরচ করতে হবে, সাধারণ মানুষ অনেক খবর রাখেন: মন্ত্রী

    টাকা সাবধানে খরচ করতে হবে, সাধারণ মানুষ অনেক খবর রাখেন: মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে চলমান ৭৩টি উন্নয়ন প্রকল্পের অবস্থা খতিয়ে দেখবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এর মধ্যে নিবিড় পরিবীক্ষণ করা হবে ৫৫টি প্রকল্পের এবং প্রভাব মূল্যায়ন হবে ১৮টি প্রকল্পের। বর্তমানে প্রায় এক হাজারেরও বেশি প্রকল্প চলমান রয়েছে। এজন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তারা কাজ শুরু করবেন বলে জানা গেছে। এ লক্ষ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হয় কর্মশালা।

    রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে আইএমইডি। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।  সভাপতিত্ব করেন আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামান।

    প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থ ব্যয় নিয়ে জনগণ খুবই সচেতন। জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাবলিক (জনগণ) খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিল, কত সুদে দিল কেন দিল- এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে। অপচয়ের বিষয়ে আমরা পরিবার থেকেও কিন্তু শিক্ষা নিয়ে থাকি। খাবার খাওয়ার সময় যেন খাবার অপচয় না হয়, টাকা যেন হিসাব করে  খরচ করি- এসব শিক্ষা পরিবার থেকে নিয়ে থাকি। এসব বিষয় আমাদের বর্তমান কর্মক্ষেত্রেও কাজে লাগানো যাবে।

    আইএমইডি ও পরিসংখ্যান বিভাগের বিষয়ে মন্ত্রী বলেন, আইএমইডির বিষয়েও মানুষের আগ্রহ আছে। কোন প্রকল্প কীভাবে মূল্যায়ন হলো- তা মানুষ জানতে চায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়, প্রশ্ন তোলে। এটা ভালো আমরা সচেতন হতে পারি।  তাই কাজগুলো খুব মন দিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, মানসম্মত ও নিরপেক্ষ মূল্যায়ন করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রকল্প পরিদর্শনের সময় স্বাধীন মতামত দিতে হবে, যেন বস্তুনিষ্ঠ ফলাফল আসে। কারোর চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। সরকার উন্নয়ন কাজগুলোর প্রতি আন্তরিক বলেই সরকার নিজেই তদারকি করতে চায়। যা দেশের মানুষের জন্য কল্যাণকর। সরকার আসলে উপলব্ধি করতে চায় উন্নয়ন কাজগুলো মানুষের কতটুকু কাজে লাগছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ