ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আগের স্বামী রেখে বিয়ের অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ

     আগের স্বামী রেখে বিয়ের অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় দশ বছর আগে বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করেছেন পরীমণি। সেটিকে অবৈধ অভিযোগ করে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী ৭ কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নোটিশ করা হয়েছে জানিয়ে যদি নথিপত্র থাকে, তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়।

    মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন।


    নোটিশদাতার দাবি, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমণি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এ সময় ১ লাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিসপাড়ার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে।

    এদিকে ফেরদৌসকে তালাক না দিয়েই নায়িকা পরীমণি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করে আইন লঙ্ঘন করেছেন, এমন অভিযোগও আনা হয় ওই নোটিশে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ