ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কুয়াকাটা সৈকতে শত শত মৃত জেলিফিশ

     কুয়াকাটা সৈকতে শত শত মৃত জেলিফিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বঙ্গোপসাগরের উপকূলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের দক্ষিণে নতুন জেগে উঠা চর বিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলিফিশ।

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু জেলিফিশ দেখতে পাওয়া যায়।


    এছাড়াও গত সন্ধ্যায় বিজয় চরে এসব জেলিফিশ ভেসে আসতে দেখে স্থানীয় জেলেরা।

    তবে ঠিক কি কারণে এসব জেলিফিশের মৃত্যু হচ্ছে তার সঠিক কারণ বলতে পারছে না কেউ। এর আগেও দফায় দফায় মৃত ডলফিন, ছোট তিমি ও হাঙ্গর ভেসে আসতে দেখা গেছে। এত জলজ প্রাণীর মৃত্যুতে মৎস্য বিভাগের কার্যকর কোনো উদ্যোগ না দেখতে পেয়ে ক্ষোভ জানিয়েছেন জীববৈচিত্র্য প্রেমীরা।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিশও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণে কিংবা বাতাসের টানে উপরের দিকে চলে আসে জেলিফিশ। পরে বালুতে আটকা মারা যায়।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ