ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মহাসচিবের স্ত্রীসহ যে ১০ নাম সার্চ কমিটিতে দিয়েছে জাপা

    মহাসচিবের স্ত্রীসহ যে ১০ নাম সার্চ কমিটিতে দিয়েছে জাপা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে দলীয় মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্ত্রী রোকসানা কাদেরসহ ১০ জনের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। 

    রাষ্ট্রপতি সঙ্গে সংলাপেও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের নাম প্রস্তাব করেছিল দলটি।
     
    সার্চ কমিটিতে দেওয়া নামের তালিকা প্রকাশ করেনি জাপা। তবে দলটির দায়িত্বশীল নেতাদের সূত্রে তালিকা পেয়েছে সমকাল। তালিকার প্রথম নামটিই রোকসানা কাদেরের। 

    এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্তি সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, মেজর জেনারেল (অ.) আবু নাসের মো. ইলিয়াস, অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবদুল মজিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. ইউসুফ, অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুন নাহার বেগম এবং সাবেক সচিব মিখাইল শিপারের নাম।

    তালিকার বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সমকালকে জানান, তার দল ১০ জনের তালিকা দিয়েছেন। তাতে কার কার নাম রয়েছে, তা প্রকাশ করা হবে না। নাম প্রকাশ হলে বিতর্ক হতে পারে। আওয়ামী লীগসহ অন্যান্যও দল প্রকাশ করেনি।

    সমকালের কাছে যে তালিকা রয়েছে তার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটি অ্যাগ্রিও করবো না, ডিজঅ্যাগ্রিও করবো না।’

    জাপা নেতারা নাম প্রকাশ করে মন্তব্য না কলেও একজন প্রেসিডিয়াম সদস্য সমকালের হাতে আসা তালিকারা সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনার হতে চান কিনা- এ বিষয়ে রোকসানা কাদেরের বক্তব্য জানতে পারেনি সমকাল। 

    ১৯৮২ সালে মুজিবুল হক চুন্নুর সঙ্গে বিয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা কাদেরের। বিচারকের চাকরি ছেড়ে এরশাদ শাসনামলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ সালের নির্বাচনে এমপি হয়ে উপমন্ত্রী হন চুন্নু। জাপার তালিকায় তার সাবেক দুই সহকর্মী বিচারকের নাম রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ